Authors

লেখক
লেখক

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Bibhutibhushan Bandyopadhyay
1 টি বই
0 অনুসারী

জীবনী

জন্ম ও পরিবার
বিভূতিভূষণ ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে নিজ মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল একই জেলার বনগাঁর নিকটবর্তী বারাকপুর গ্রামে। তাঁর বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত ও কথক, আর মা ছিলেন মৃণালিনী দেবী।

শিক্ষাজীবন
ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বনগাঁ উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা পাস করার পর, তিনি কলকাতার রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) থেকে প্রথম বিভাগে আইএ এবং ১৯১৮ সালে বিএ পাস করেন। পারিবারিক অর্থাভাব ও প্রতিকূলতার কারণে এমএ ও আইনের পড়াশোনা শেষ করতে পারেননি।

কর্মজীবন
শিক্ষকতা দিয়েই তাঁর পেশাগত জীবনের সূচনা হয়। তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতার পাশাপাশি কিছুদিন 'গোরক্ষিণী সভা'র প্রচারক এবং ভাগলপুরে খেলাৎচন্দ্র ঘোষের এস্টেটের ম্যানেজার হিসেবেও কাজ করেন। পরবর্তীতে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সাহিত্য জীবন
১৯২১ সালে প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে। ১৯২৯ সালে তাঁর প্রথম এবং কালজয়ী উপন্যাস 'পথের পাঁচালী' গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসের মাধ্যমে তিনি রাতারাতি খ্যাতি লাভ করেন। পরবর্তীতে এর ধারাবাহিকতায় রচনা করেন অপরাজিত। প্রকৃতি, অরণ্য এবং অ্যাডভেঞ্চারনির্ভর উপন্যাসে তাঁর অনন্য দক্ষতা ছিল—যার অন্যতম প্রমাণ আরণ্যক ও কিশোর সাহিত্য চাঁদের পাহাড়। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় ২০টি গল্পগ্রন্থ, ভ্রমণকাহিনী ও দিনলিপি রচনা করেছেন।

জীবনাবসান
১৯৫০ সালের ১ নভেম্বর মাত্র ৫৬ বছর বয়সে বিহারের (বর্তমান ঝাড়খণ্ড) ঘাটশিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে এই মহান সাহিত্যিক মৃত্যুবরণ করেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর বই

1 টি বই

Scroll to Top